ঢাকা | শনিবার, ৯ মে ২০২৬,২৬ বৈশাখ ১৪৩৩

মানসম্মত শিক্ষার জন্য নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশে স্কুল-কলেজের স্বল্পতা থাকলেও কোয়ালিটি এডুকেশনের জন্য নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৯ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূলভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।’

আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য সরকার কাজ করছে।’

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যহত আছে।’

শিগগিরিই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলওয়াত প্রতিযোগিতা পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

আয়োজনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের উদাহরণ টেনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ করা হয়।