ঢাকা | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,৮ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষায় সাইবার ক্রাইম নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যে যন্ত্র ব্যবহার করবে সেই যন্ত্রটিকে রিপেয়ার করার ব্যবস্থাও আছে। সাইবার ক্রাইম যেনো আমার এই সেক্টরে না হয় সেই পূর্বপ্রস্তুতি আমার অনেক দিন ধরে ছিলো। প্রশ্নপত্র ও ম্যানেজমেন্টের সাথে যারা যারা জড়িত ছিলো তাদের নম্বর আমি সাইবার টিমের কাছে দিয়ে রেখেছিলাম। কোনো কিছু হলে তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবেন। এই ব্যবস্থা কি দিয়ে কি নেয়া যায় তার সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। এগুলোর প্রিপারেশন আমরা রেখেছি। তারা ট্রাই করুক, আমরাও ট্রাই করি। লেটস ফেস ট্যা প্রবলেম। আই এম প্রিপেয়ার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

মন্ত্রী আরো বলেন, কেন্দ্র সচিবরা শিক্ষার্থীদের অভিভাবক। শিক্ষার্থীদের কোনো ভুল হলে সেটা কিভাবে সামাল দেবেন এটা তারা জানেন। শিক্ষকদের এ ধরনের ট্রেনিং আছে।

কারিকুলাম পরিবর্তন নিয়ে মন্ত্রী বলেন, কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বিশেষজ্ঞদের বলেছি। গতকাল থেকে আমি নিজেই সুপারভিশন শুরু করেছি। এখন থেকে ননস্টপ সামনের কয়েকটা দিন আমি কারিকুলাম সুপারভিশনে কাজ করবো। দেখি কি করা যায়।

তিনি আরো বলেন, এইচএসসি পরীক্ষা খানিকটা পেছানো হয়েছে। তবে সময়সূচি নিয়ে আলোচনা হয়নি। এই সপ্তাহেই রুটিন হবে। আশা করছি ভালো কিছুই পাবো।

এসএসসি পরীক্ষার্থী কমে যাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি দেখেছি ২০২৫ এও এসএসসি পরীক্ষার্থী কমে গিয়েছিলো। এবারো কমেছে। তবে আমার মনে হয় পরিবেশ ফিরে আসবে। লেখাপড়া আগের মতই হবে। এটা বাড়বে বলেই আমার মনে হচ্ছে। করোনার পর থেকে পরীক্ষার্থী কমে যাওয়ার ট্রেন্ড শুরু হয়েছিলো। মাঝে একটু স্টেবল হয়। বাট গতবারও কমেছে। এবারও কমেছে। তবে আগামী দিনে নিশ্চই এটা আর ঝড়ে পরবে না।