ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

বিলের শাপলা কেড়ে নিলো ৪ স্কুলশিক্ষার্থীর জীবন

মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ফাতেমা (১৪), আফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। ফাতেমা ও আফিয়া আপন বোন।

এছাড়া আলিয়া তাদের চাচাতো বোন। মিম তাদের প্রতিবেশী। ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।