ঢাকা | শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি।

টস জিতে আগে ব্যাটিং নেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত বলেছেন, ‘উইকেট বেশ শুষ্ক, আর গরমও অনেক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা একটু কঠিন হবে।’

এদিকে ৪৬৮ দিন পর বাংলাদেশের টেস্ট দলে জায়গা পেয়েছেন নাঈম হাসান। সফরসঙ্গী রিজার্ভ হিসেবে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে এবার সরাসরি একাদশেই সুযোগ পেয়ে গেলেন তিনি।

নাঈমসহ তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাকি দুজন অনুমেয়ভাবেই মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বিভাগে আছেন ইবাদত হোসেন চৌধুরি ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।