ঢাকা | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,২ আষাঢ় ১৪৩৩

ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার একাদশে ফিরছেন লিওনেল মেসি

বিশ্বকাপ অভিযানের শুরুতেই বড় সুখবর পেল আর্জেন্টিনার সমর্থকরা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠে প্রথম ম্যাচেই একাদশে থাকছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের উদ্বোধনী ম্যাচেই মেসিকে দিয়ে শুরু করবে। মেসিও নিজে পুরোপুরি খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, মেসি তার সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন এবং ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে মেসির এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।