আইসিসির মাস সেরা ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতির আগুন ঝরা বোলিং করে কাঁপিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটারদের।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ১৬ দশমিক সাত পাঁচ গড়ে নিয়েছেন ৮ উইকেট। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ একাই ঘুরিয়ে দেন নাহিদ।
মে মাস সেরার দৌড়ে নাহিদের প্রতিদ্বন্দী ওমানের জাতিন্দর সিং ও আরব আমিরাতের অজয় কুমার। এখন দেখার বিষয় ভক্তদের ভোট আর আইসিসি প্যানেলে শেষ হাসি হাসেন কি না বাংলাদেশের গতিদানব।







