বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
মতামত জরিপে ভোট দেওয়ার জন্য ক্লিক করুন এখানে
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে ২ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।






