ঢাকা | শুক্রবার, ১৫ মে ২০২৬,১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাত দশটার পর ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাবি ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ছাড়া অন্য যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।