ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

দীর্ঘদিন ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকার পর অবশেষে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না। মঙ্গলবার (১৯ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

চলতি বছর ১ জানুয়ারিতে হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগের আবেদন করে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন যে, তিনি দীর্ঘদিন ধরে ‘জন্ডিস/লিভার জনিত রোগে’ আক্রান্ত। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পর তার শরীরে এই রোগ ধরা পড়ে।