ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

এর আগে রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে হারুনসহ ওই ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাবেক ডিবিপ্রধানসহ সাময়িক বরখাস্ত হওয়া ১৮ পুলিশ কর্মকর্তারা হলেন –

১. মোহাম্মদ হারুন আর রশীদ ২. সঞ্জিত কুমার রায় ৩. রিফাত রাহমান শমীৃম ৪. কাজী আশরাফুল আজীম
৫. হাসান আরাফাত ৬. সৈয়দ নুরুল ইসলাম ৭. মোঃ আসাদুজ্জামান ৮. মোহম্মদ জায়েদুল আলম ৯. মোহাম্মদ ফরিদ উদ্দিন ১০. শ্যামল কুমার মূখার্জী ১১. আয়েশা সিদ্দিকা ১২. রাজন কুমার দাস ১৩. মির্জা সালাউদ্দিন ১৪. মোঃ হাবিবুল্লা দালাল ১৫. রাশেদুল ইসলাম ১৬. মোঃ মনিরুজ্জামান ১৭. মোঃ আবু মারূফ হোসেন ১৮. মহাঃ আশরাফুজ্জামান ।

সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী ‘পলায়নের’ শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।