ঢাকা | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,৬ আশ্বিন ১৪৩৩

মহিলা চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘মহিলা পিংক বাস’ সার্ভিস চালু ১৮ আগস্ট

মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হচ্ছে।

ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসটির বাসগুলোতে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।