ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর চাপাতলা মাজার এলাকা দিয়ে পুশ-ইনের চেষ্টা করা হয়।
বিজিবি জানায়, বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি কলাবাগানের মধ্যে অবস্থান নেয়। বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।




