ঢাকা | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,১৫ বৈশাখ ১৪৩৩

নতুন সিলেবাসে পরীক্ষা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ খ্রিষ্টাব্দের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ও তার আগের শিক্ষাবর্ষের অকৃতকার্য (নট প্রমোটেড) শিক্ষার্থীদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিলেবাস অনুসরণ করতে ইতোমধ্যে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে উল্লেখিত শিক্ষার্থীরা নতুন সিলেবাসে ইনকোর্স এ্যাসাইনমেন্টসহ সব পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এসব শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন প্রণীত সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ইনকোর্স, অ্যাসাইনমেন্টসহ সব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া ইনকোর্স, এ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বৃদ্ধি করে আগামী ৭ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও হাজিরা নম্বর এন্ট্রি না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম পরীক্ষার ফরম পূরণের Probable List-এ অন্তর্ভুক্ত করা হবে না। ফলে তারা ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবেও বিবেচনা করতে বলা হয়েছে।