ঢাকা | মঙ্গলবার, ১৯ মে ২০২৬,৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নন-ক্যাডারদের বিক্ষোভে জুলাইযোদ্ধাকে পুলিশের মারধর

৪৩ ও ৪৪তমসহ বিসিএসসহ চলমান সব পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে চাকরিপ্রত্যাশী প্রার্থীরা যমুনা অভিমুখে রওনা হলে এক যুবকের টি-শার্টের কলার ধরে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায় পুলিশকে।

এর আগে শনিবার (১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

এরপর বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে এবং লাঠিপেটা করে।

এমন ভিডিও বেসকারি একটি টিভি চ্যানেলের ফেসবুক পেজে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, পুলিশ ওই যুবকের টি-শার্টের কলার ধরে লাঠি দিয়ে আঘাত করছেন। পরে যুবকটি আমি জুলাইযোদ্ধা, আমি জুলাইযোদ্ধা বলে চিৎকার করেন। আর বলেন, আমার কার্ড আছে।

এরপর তিনি সাংবাদিকদের কার্ডটি দেখান।

ভিডিয়োতে পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, একটা ন্যায্য দাবির জন্য আসছি পুলিশ কেমন নির্মমভাবে পিটিয়েছে। এ সময় ওই জুলাইযোদ্ধা বলেন, ‘আমার শরীরে এখনো ৭০টা বুলেট।’ তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।