ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

নতুন বইয়ের ঘ্রাণ

নতুন বইয়ের ঘ্রাণ আর ঝকঝকে রঙিন পাতা। বছরের প্রথম দিনে স্কুলগামী শিশুদের অপেক্ষা থাকে নতুন বইয়ের। এবার ২০২৬ শিক্ষাবর্ষে ১ জানুয়ারি সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। স্কুলে স্কুলে আয়োজন করা হয়েছে ‘বই উৎসব’। খালি হাতে স্কুলে গিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফেরার আনন্দ শিশুদের চোখেমুখে ছিল স্পষ্ট।

বছরের প্রথম দিনে বই নিতে শিক্ষার্থীদের ভিড়। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকেরাও।