শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে অর্কিড রোপণ করেছে সেবামূলক সামাজিক সংগঠন ভয়েস ফর জাস্টিস।
আজ বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে অর্কিড রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহপরান হল প্রভোস্ট প্রফেসর ড. ইফতেখার আহমদ, এস্টেট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবুল হাসনাত, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুব হোসেন, সহকারী প্রক্টর মোঃ বেলাল হোসেন শিকদার, ‘ভয়েস ফর জাস্টিস, সাস্ট’ এর সভাপতি মোহাম্মদ মমিনুর রশিদ শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ‘ভয়েস ফর জাস্টিস, সাস্ট’ এর ‘ক্লিন এন্ড গ্রিন মুভমেন্ট’ এর আওতায় ‘সিলেট প্রাকৃতিক অর্কিড সংরক্ষণ ও কিলো রোড সৌন্দর্য বর্ধন প্রকল্প’ এর অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন গাছে মোট ১২০টি অর্কিড চারা ঝুলিয়ে রোপণ করা হয়েছে।







