কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।একটি ভিডিওতে দেখা যায়, থানায় আগুন দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। এ সময় ‘দে দে, জয় বাংলা করে দে… এই যে মুকসেদপুর থানা!’ একজন বলছেন মুকসেদপুর থানা জয় বাংলা করে দেওয়া হয়েছে। ভিডিওতে থানা ভাঙচুর ও অগ্নি সংযোগের পর উপস্থিত নেতা–কর্মীদের উচ্ছ্বাস করতে দেখা যায়।






