কারী জুবায়ের আহমাদ তাশরীফ টঙ্গীর এক মাদরাসার ‘চুমুকাণ্ড’ এবং এর জেরে সৃষ্ট ‘থাপ্পড়কাণ্ড’ নিয়ে তার দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সম্প্রতি সামাজিকযোগাযোগমাধ্যমে তার একটি বক্তব্য ছড়িয়ে পড়ে, যেখানে তিনি মাদরাসার এক শিক্ষককে থাপ্পড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো উসকানিমূলক বক্তব্য দেন।
বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা তৈরি হওয়ার পর তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
আজ এক ভিডিও বার্তায় জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দোষ প্রমাণ হলে তাকে (টঙ্গীর চুমুকাণ্ডে গ্রেপ্তার শিক্ষক) শাস্তি দেওয়া হোক।
নিজের পূর্বের দেওয়া বক্তব্যে কিছু কড়া কথা বলা হয়ে গেছে জানিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
বলেন, আমার বক্তব্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যারা দেশ ও ইসলামের পক্ষে আছেন তাদের সঙ্গে থাকব।






