রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। আন্তর্জাতিক এই প্রযুক্তি আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন Startup Association of Bangladesh (SAB)-এর President ও উদ্যোক্তা মো. আব্দুর রশিদ সোহাগ। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে ১১০টি দেশের প্রতিনিধি ছাড়াও সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। ফোরামে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক কর্মশালা, ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী।
মো. আব্দুর রশিদ সোহাগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে উদ্যোক্তা, মেন্টর, স্পিকার ও কমিউনিটি বিল্ডার হিসেবে কাজ করছেন। তিনি Startup Association of Bangladesh-এর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের সংযুক্ত করছেন এবং একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগে কাজ করছেন। একই সঙ্গে তিনি Pupil School Bus Ltd.-এর Founder, CEO & Chairman হিসেবে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও প্রযুক্তিনির্ভর স্কুল পরিবহন ব্যবস্থা চালু করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঢাকা ও চট্টগ্রামে বিস্তৃত এবং GPS tracking, parent communication, digital notification, smart attendance ও route management-এর মতো সুবিধা যুক্ত করা হয়েছে।
সোহাগের উদ্যোক্তা জীবনের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে A2i Smart District Innovation Challenge-এ প্রথম পুরস্কার, BYLC Ventures Accelerator থেকে Pre-Seed Investment, Entrepreneurship World Cup-এর Top 250-এ স্থান, Smart Bangladesh Accelerator-এর Top Pitch/Graduate recognition এবং DNCC Citizen Award 2025। আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে রয়েছে Seoul Smart City Prize 2026-এর Semifinalist, Global Startup Awards-এর Global Finalist, Founder of the Year ও People’s Best Choice সম্মাননা। তিনি Tally MSME Startup Founder of the Year 2024 হিসেবেও স্বীকৃত হয়েছেন।
সোহাগ পূর্বে U.S. Department of State-এর Professional Fellows Program-এ অংশগ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্রে পরিবহন ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তিনি University of Oklahoma থেকে Leadership & Management বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং Tulsa-ভিত্তিক Modus Inc.-এর Board Director হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে তিনি University Innovation Hub Program (UIHP)-এর Lead Mentor হিসেবে কাজ করছেন এবং তরুণ উদ্যোক্তাদের customer discovery, market validation, business model, fundraising, pitch development ও commercialization বিষয়ে সহযোগিতা করছেন।
মস্কোর এই আন্তর্জাতিক আয়োজন সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ে রয়েছে। মস্কোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উদ্যোক্তা ও স্টার্টআপদের সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, প্রযুক্তি ও সহযোগিতার সুযোগ দেশের উদ্যোক্তাদের কাছে নিয়ে আসতে চাই।” তিনি আরও বলেন, “আমি শুধু নিজের প্রতিষ্ঠানকে বড় করার জন্য নয়, দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য কাজ করতে চাই। Startup Association of Bangladesh-এর মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগের উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি, নীতিগত বিষয়গুলোতে উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব এবং আন্তর্জাতিক সুযোগের সঙ্গে বাংলাদেশের স্টার্টআপদের যুক্ত করার বিষয়ে আমরা কাজ করছি।”
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ্য আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানো, ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় এবং বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি করা।






