ঢাকা | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,১৫ আশ্বিন ১৪৩৩

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব

বর্তমান সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ‘ইন্ট্রোডাকশন ট্রেনিং ফর নন-ক্যাডার টিচারস অব নিউলি ন্যাশনালাইজড গভর্নমেন্ট কলেজেস’ শীর্ষক প্রশিক্ষণের ৭৮-৮২তম ব্যাচ এবং ৮টি টিটিসির ৮৩-৯০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা সচিব আবদুল খালেক বলেন, সরকার ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।