ঢাকা | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানের মতো পর্যায়ক্রমে মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে সরকার। এছাড়াও তিনি জানান, সকলের কাছেই শিক্ষা পৌঁছে দেয়া সরকারের মূল লক্ষ্য। শিক্ষাখাতের সবকিছু যেন সরকারের অধীনে আসে সে অনুযায়ী কাজ করছে বর্তমান সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতি এবং অগ্রগতি পর্যালোচনার ওপর কোয়ালিশন ফর এডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলে তিনি।

নারীদের অংশগ্রহণের এক প্রশ্নে তিনি বলেন, ‘সমাজে সমতা ও অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত পিংক বাস ও সংসদে নারী সংরক্ষিত আসন এ দুটি জিনিসই টেম্পোরারি।’ নির্বাচনে প্রতিযোগিতার কারণে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম বলেও মন্তব্য করেন তিনি।