ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান।
জানা যায়, এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি ইবির ৫ম সমাবর্তনের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপ্রতির সাথে দেখা করে আমরা ইবির ৫ম সমাবর্তনের ব্যাপারে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১,২,৩ তারিখের মধ্যে তিনি যে-কোনো একটি তারিখ নির্ধারণ করবেন। ওই তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।





