ঢাকা | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,৫ ভাদ্র ১৪৩৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।’

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।