ঢাকা | বুধবার, ১৯ আগস্ট ২০২৬,৪ ভাদ্র ১৪৩৩

জুলাই শহীদদের স্মরণে জবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসালাহী ইজতেমা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দোয়া ও ইসালাহী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইসালাহী ইজতেমা” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। ন্যায়, ইনসাফ, ঈমান, তাকওয়া ও নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।