নওগাঁয়ে কৃষি বিশ্ববিদ্যালয় করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ কম বেশি একটি কৃষি প্রধান দেশ। দেশের অধিকাংশ মানুষের পেশা কৃষি। সে জন্য আমরা ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে সরাসরিভাবে কৃষককার্ড পৌঁছে দিতে চাই।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে নওগাঁও ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, এই উপলক্ষে আপনার অবস্থান থেকে যদি সরকারের কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অথবা কৃষি মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন দেন আমরা অবশ্যই বিষয়টি পর্যালোচনা করব এবং যদি সম্ভব হয় অবশ্যই সেখানে এই প্রতিষ্ঠানটি করবো।






