ঢাকা | রবিবার, ১৪ জুন ২০২৬,৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে বৃত্তির সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে বিনা মূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি। সিমন্স ডিসটিংগুইশড স্কলার অ্যাওয়ার্ড হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটির একটি অত্যন্ত সম্মানজনক ও প্রতিযোগিতামূলক ফুল-মেরিট স্কলারশিপ। এটি স্নাতক (অ্যান্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ে আন্তর্জাতিকসহ সকল অসামান্য মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, আবাসন ও খাবার খরচ প্রদান করে।

বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। এই বৃত্তি প্রাপ্তরা একটি প্রাণবন্ত ক্যাম্পাস সম্প্রদায়ের অংশ হয়ে ওঠে, যেখানে ব্যক্তিগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, সাংস্কৃতিক অন্বেষণ এবং সামাজিক সম্পৃক্ততার অসংখ্য সুযোগ রয়েছে। আবেদনকারীকে স্যাট পরীক্ষার প্রতিটি বিভাগে কমপক্ষে স্কোর ৬০০ থাকতে হবে অথবা টোয়েফল বা আইইএলটিএস পরীক্ষার ইংরেজি ভাষাদক্ষতা দেখাতে হবে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে অবস্থিত ১৮৯৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর স্নাতক প্রোগ্রাম শুধুমাত্র নারীদের জন্য এবং স্নাতকোত্তর প্রোগ্রাম সবার জন্য উন্মুক্ত। নারীদের নেতৃত্ব এবং নার্সিং, সোশ্যাল ওয়ার্ক ও সাইকোলজি বিষয়ের জন্য এটি বিশেষভাবে পরিচিত। ২০১৮ খ্রিষ্টাব্দে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি স্নাতক প্রোগ্রামে প্রায় ১ হাজার ৭৩৬ শিক্ষার্থী ভর্তি নেয়।

এই বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত রয়েছে: চার বছরের সম্পূর্ণ টিউশন ফি, সকল বাধ্যতামূলক ফি (স্বাস্থ্য বীমা ব্যতীত), আবাসন, খাদ্য ব্যয়। এছাড়া, এই বৃত্তি পাওয়ার পর পূর্বে প্রাপ্ত যেকোনো মেধাভিত্তিক বৃত্তি বাতিল হয়ে যাবে এবং এর পরিবর্তে এই বৃত্তিই কার্যকর হবে। গবেষণায় সহায়তা প্রদান করবে, অ্যাকাডেমিক অন্যান্য কাজের জন্য অতিরিক্ত তিন হাজার ডলার প্রদান করবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

যোগ্যতার শর্তাবলি

· ফল সেমিস্টারের জন্য প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে আবেদন করতে হবে।

· ন্যূনতম জিপিএ: ৩.৫০

· College Prep, AP, Honors অথবা IB কোর্স সম্পন্ন করার রেকর্ড থাকতে হবে।

· যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের জন্য ইংরেজি দক্ষতার প্রমাণ আবশ্যক।

· মানসম্মত পরীক্ষার স্কোর (ঐচ্ছিক):

এসিটি: ২৮ বা তার বেশি

স্যাট: ১৩০০ বা তার বেশি

· সামাজিক সম্পৃক্তত: স্বেচ্ছাসেবামূলক কাজ, নেতৃত্বের ভূমিকা বা অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ থাকতে হবে।

· নির্বাচিত বিষয়ের প্রতি আগ্রহ: একাডেমিক অর্জন, সহশিক্ষা কার্যক্রম এবং জীবনবৃত্তান্ত এ নির্বাচিত বিষয়ের প্রতি গভীর আগ্রহ প্রতিফলিত হতে হবে।

· যেসব শিক্ষার্থী উপরোক্ত যোগ্যতা পূরণ করে, তারা সাধারণত সিমেন্স-এর অনার্স প্রোগ্রামেও আগ্রহী হয়ে থাকে।

আবেদন প্রক্রিয়া

আবেদনের মূল অংশ হলো একটি ফরমাল এসএ। আবেদনকারীকে ৩০০ থেকে ৫০০ শব্দে একটি রচনা লিখতে হবে

শিক্ষার্থীদের নিম্নোক্ত যেকোনো উপায়ে জমা দিতে হবে:

কমোন অ্যাপলিকেশনের মাধ্যমে, অথবা

পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট আকারে ইমেইলে

ই-মেইলের সাবজেক্ট লাইন হবে:

“Simmons Distinguished Scholar Award application”

আবেদনের শেষ তারিখ

আবেদনকারীকে অবশ্যই সিমন্স ডিসটিংগুইশড স্কলার এসএ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন ও জমা দিতে হবে।