ঢাকা | বুধবার, ২৪ জুন ২০২৬,১০ আষাঢ় ১৪৩৩

সরকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই ব্যবসায়ী তৈরির উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রতিটি ক্যাম্পাস থেকেই ব্যবসায়ী তৈরির উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে যুবকরা বেকার থাকবেন না, উদ্যোক্তা হবেন। স্বনির্ভরশীল বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল।

রোববার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘Inclusion of Skills-based Education in National University Curriculum’ জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।