ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধুনটে গাঁজাসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ার ধুনটে ১০ গ্রাম গাঁজাসহ নাহিদুল ফকির (৩০) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নাহিদুল ফকির উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের বাবু ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার নান্দিয়ারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাহিদুল ফকিরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।