৪৯টি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘সরকারি’। ‘সরকারি’ শব্দটি সংযোজন করে প্রতিষ্ঠানগুলোর নাম পুন:নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১১ মে’র এ সংক্রান্ত পরিপত্রটি সংযুক্ত করে দেয়া হয়েছে।
নাম পুন:নির্ধারণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে…
পরিপত্রে আরো জানা যায়, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর নামেও ‘সরকারি’ শব্দটি অনুরূপভাবে সংযোজন করতে হবে।





