ঢাকা | মঙ্গলবার, ১৯ মে ২০২৬,৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহাম্মদপুরের সড়কে মিলল মানুষের হাড়-মাথার খুলি

রাজধানীর মোহাম্মদপুরের একটি সড়ক থেকে মানুষের মাথার খুলি ও কিছু হাড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়ক থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান সরকার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে কাদেরাবাদ হাউজিংয়ের ব্লক-সি এর একটি বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সামনে থেকে মাথার খুলিসহ বিভিন্ন হাড়ের অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো দেখতে অনেক পুরাতন। আশপাশের কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

তিনি আরও জানান, যেখানে এগুলো পাওয়া গেছে, সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা আশপাশে খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।