শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন এসএসসি পরীক্ষায় হঠাৎ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। পরে তিনি বলেন, এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এই কেন্দ্রকে ঝুকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছিলো। সেই জন্য আমি এখানে আসছি। শিক্ষামন্ত্রী তিনটা কেন্দ্র পরিদর্শন করেছেন। এক কেন্দ্রে একজনকে এক্সপেল করেছেন। তিনি আরো বলেন, পরীক্ষা ভালো হয়েছে। তুলনামূলক বেটার পরীক্ষা হয়েছে। টিচাররা কো-অপারেটিভ এবং প্রশাসনও কো-অপারেটিভ।
আজ প্রথম দিনে শিক্ষামন্ত্রী পাঁচটি কেন্দ্রে পরিদর্শনে যান। তিনি সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়াস্থ মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। তিনি পরীক্ষা কেন্দ্রগুলোয় স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসি টিভি’র মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।





