ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

এইচএসসি পাসে লোকবল নেবে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটি জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: পেশেন্ট রিলেশনস/বিলিং/কল সেন্টার
পদসংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারের প্রাথমিক জ্ঞান
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: ১৮ থেকে ২০ হাজার টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থতাজনিত ছুটি নগদীকরণ, ছয় মাসের জন্য সম্পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বীমা এবং হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা এবং ভাতা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://bdjobs.com/h/details/1473103?ln=1 ক্লিক করুন।

৪ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।