ঢাকা | মঙ্গলবার, ৯ জুন ২০২৬,২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বুধবার সাক্ষাৎ করেছেন।

একটি সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান পাকিস্তান হাইকমিশনার।

সাক্ষাতে তারা চলমান বৈশ্বিক সংকটসহ নিজ নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।