ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: নিহত আড়াই হাজারের বেশি

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।

লেবাননেও পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি হামলায় সেখানে ৯৬৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০০ জনের বেশি শিশু রয়েছে।

এ ছাড়া ইরাক, ইসরায়েলসহ অন্যান্য দেশেও হতাহতের ঘটনা ঘটেছে।

দেশভিত্তিক হতাহতের চিত্র:

  • ইরান: ১,৪৪৪ নিহত, ১৮,৫৫১ আহত
  • লেবানন: ৯৬৮ নিহত (১০০+ শিশু)
  • ইরাক: ৬০ নিহত
  • ইসরায়েল: ১৭ নিহত
  • যুক্তরাষ্ট্র: ১৩ সেনা সদস্য নিহত
  • সংযুক্ত আরব আমিরাত: ৮ নিহত
  • কুয়েত: ৬ নিহত
  • সিরিয়া: ৪ নিহত
  • ফিলিস্তিন: ৩ নিহত
  • ওমান: ৩ নিহত
  • সৌদি আরব: ২ নিহত
  • বাহরাইন: ২ নিহত
  • ফ্রান্স: ১ সেনা সদস্য নিহত

সূত্র: আলজাজিরা।