ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি জানান, জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। ওযুর জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে।