ইসরাইল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা তীব্র হওয়ার মধ্যে গত দুই দিনে লেবাননে ৪০ জন নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন ২৪৬ জন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার ইস্রায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছেন।
মুখপাত্র জানান, সোমবার মন্ত্রণালয় যে ৫২ জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল তা প্রযুক্তিগত ভুল ছিল।
সূত্র: আল-জাজিরা।









