বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার তাড়াতে বারবার প্রাণ দিতে হচ্ছে রাজপথে। এখনও অনেক মা তার সন্তানকে ফিরে পায়নি, সন্তানরা তার বাবার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। যেমনি ভাবে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বহুনেতা এখনও গুম রয়েছে। এ সব কথা বলেছেন-ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের এমপি মোঃ রফিকুল ইসলাম জামাল।
রবিবার ১১ টায় ঝালকাঠি কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামসের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমূখ।
সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





