আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) তারিখে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।
স্থগিতকৃত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরবর্তীতে ঘোষণা করা হবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটসমূহের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






