ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পানিসম্পদমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আঃলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় রমেশ সেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান জানান, রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও চিকিৎসার জন্য কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।