ঢাকা | রবিবার, ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৮ জন।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন।

সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।