জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। ঢাকায় অবস্থিত জার্মানির ফেডারেল রিপাবলিকের দূতাবাসের কালচারাল অ্যান্ড প্রেস বিভাগ ‘সাংস্কৃতিক ও জনসংযোগ কর্মকর্তা’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৮ জানুয়ারি, ২০২৬ ইং পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকাস্থ জার্মান দূতাবাস
পদের নাম: সাংস্কৃতিক ও জনসংযোগ কর্মকর্তা
বিভাগ: কালচারাল অ্যান্ড প্রেস সেকশন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
আবেদনের যোগ্যতা: সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। ইংলিশে দুর্দান্ত হতে হবে। বাংলায়ও ভালো হতে হবে।
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৮ ঘণ্টা
বেতন: দূতাবাসের অভ্যন্তরীণ বেতন স্কেল অনুযায়ী।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ ফরমেটে সংযুক্ত করে পাঠাতে পারেন এই bewerbungen@dhak.diplo.de ই-মেইলে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।









