ঢাকার আরমানিটোলা এলাকা থেকে জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী জুবায়েদ হাসান।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তার সহপাঠীরা খোঁজ নিয়ে আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের নিথর দেহ উদ্ধার করেন।
জানা যায় , জুবাইদুর রহমান জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা কল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।






