ঢাকা | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২টার দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তৎক্ষণিকভাবে কারখানার সকল গেট খোলা হয় এবং শ্রমিকদের নিরাপদে বের করে দেয়া হয়।