নওগাঁয় হঠাৎ করেই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে একটি মাইকিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।
তিনি জানান, গতকাল মান্দার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি এই মাইকিংয়ের ঘটনা ঘটে। একটি অটোরিকশায় করে খুবই অল্প সময় এই মাইকিং করা হয়। ইতোমধ্যে মাইকিংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুতই তাঁরা ধরা পড়বেন।
ওসি জানান, ঘটনার পর মান্দা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার (৫০) ও কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।
প্রসঙ্গত, হঠাৎই ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে আগামী ডিসেম্বরে হাসিনা ফিরবেন বলে প্রচার করা হয়। একই সঙ্গে হাসিনাকে স্বাগত জানানোর আহ্বানও জানানো হয় ওই ভিডিওতে।





