ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষক্ত হচ্ছেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থানীয় সময় আজ (সোমবার, ২০ জুলাই) সকালে ১০নং ডাউনিং স্ট্রিটে বক্তব্য দেয়ার কথা রয়েছে বার্নামের। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি তার। ফিরিয়ে আনতে চান রাজনৈতিক স্থিতিশীলতা।
এর আগে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন বার্নাম। চার্লসের রাজ্যভিষেকের পর এ নিয়ে পঞ্চম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ব্রিটেন।
এর আগে শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেন ব্রিটিশ এ নেতা।







