ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে বিস্মিত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার (৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প আরও বলেন, তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা পর্যবেক্ষণ করছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে যুদ্ধের প্রথম দিনই খামেনি নিহত হন।
ট্রাম্পের দাবি, ইরান ‘চুক্তি করার জন্য আকুতি জানাচ্ছে’। তবে খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এ সময়ের মধ্যে কোনও পক্ষই একে অপরের ওপর গুলি চালাবে না।
ট্রাম্প বলেন, ‘তারা সবাই সেখানে আছে। একটি গুলিই যথেষ্ট (আমরা চাইলে সবাইকে হত্যা করতে পারি)। কিন্তু আমরা তা করব না। কারণ তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যাবে না।’
তিনি আরও বলেন, খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার ধারণা ছিল, মানুষ খামেনিকে ঘৃণা করে। ট্রাম্পের ভাষায়, ‘হয়তো ওগুলো কৃত্রিম কান্না।’






