ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

আনোয়ারায় ছাত্রলীগের সংগঠক আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা এক সংগঠককে আটক করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি নাম মোহাম্মাদ এ. কে. খান। তিনি উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়পুর (দর্জিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. হোছেন।

পুলিশ জানায়, এর আগেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “তাকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে