ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬,২৬ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব

ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের নির্দিষ্ঠ স্থানের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। তথ্য প্রযুক্তির মাধ্যমেও ঐ দিনের ফুটেজ উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের রুমে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় আসামি আবজালুলের পরিবারের এক সদস্য টাকার ব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা জানতে সেদিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। পরে তিনি দেখতে পান সেদিনের সিসিটিভি ফুটেজটি হার্ডড্রাইভ থেকে খুঁজে পাওয়া যায়নি।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়ার ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানায় তানভীর জোহা, তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও তাদের গ্রেফতার করতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনী।