মৌলভীবাজার জেলার জুড়ীতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, জুড়ী প্রি ক্যাডেট একাডেমি শাখার ছাত্র-ছাত্রীদের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সার্বিক সহযোগিতায় সোমবার (১৬ মার্চ) দুপুরে স্কুলের হল রুমে বিদায়ী এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষক এপে. প্রভাষক শাখাওয়াত হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপে. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির প্রেসিডেন্ট এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র প্রেসিডেন্ট এপে. আল আমীন তালুকদার, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সদ্য অতীত সভাপতি এপে. হাসান আহমদ, অতীত সভাপতি এপে. মনসুরুর রশীদ পলাশ, এপে. আনোয়ার হোসেন, এপে. হাবীবুর রহমান, এপে. নোমান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শামীম আহমদ, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপে. মিজানুর রহমান বাবলু, ফ্লোর মেম্বার এপে. সাইফুল ইসলাম সাইফ।
স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের নাজিম প্রভাষক শাহ নূর আলম। ক্বারীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মুমিনুল ইসলাম, মেহেদী হাসান মামুন প্রমুখ৷






