ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমঝোতা জোরদার করতে সরকার একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নিবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধিকাংশ অর্ডিন্যান্স জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই গ্রহণ করা হবে।

আজ (বুধবার, ১১ মার্চ) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’ আয়োজিত এক সংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের সব কার্যক্রম নিয়মনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পরিচালিত করতে চায় বিএনপি।’ কোনো কিছু সংসদের ওপর চাপিয়ে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আরোপিত কোনো আদেশ, যেগুলো জবরদস্তিমূলকভাবে দেয়া হয়েছে, সেগুলো আমরা গ্রহণ করব না।’